by Dwijaraj Sanyal

16, Surya Sen Street (beside Puntiram Sweets)

Read a story

About

দ্বিতীয় মুদ্রণ

16 টি অলৌকিক গল্পের সংকলন

বিশ্বাস শব্দটার বড় অস্বাভাবিক ভার! বিশ্বাসে ভর করে কখনো সারাটা জীবনের ভার সয়ে যায়, আবার কখনো বিশ্বাসভঙ্গের অভিঘাতে দেশ-কাল-সময়ের অক্ষরেখা বদলে যায়। ছোট্ট শিশু বিশ্বাসটুকু আঁকড়ে ধরে প্রাণপনে নিজের পৃথিবীটাকে ধরে রাখতে চায় আবার অন্যদিকে নিজের বিশ্বাসের সঙ্গে আপোস করে পেটের ভাত জোটাতে বাধ‍্য হয় সংসারী মানুষ। মিছিমিছি খাবারে বিশ্বাস করে ক্ষুধার্ত অসহায় মানুষ দিন, সপ্তাহ, মাস পার করে যায়। বিশ্বাসের অপমান সইতে না পেরে মানুষ মুহূর্তে প্রাণ নেয়, প্রাণ দেয়ও।

Product Details

ISBN : 978-81-983510-0-5

Reviews

লেখকের বলিষ্ঠ কলমের সাথে আমার পরিচয় ফেসবুকে। সংকলনটি লেখকের অনবদ্য সৃষ্টি হবে এ ধারণা ছিল এবং হলও তাই। বিশেষত বিষয় বৈচিত্র্যের গুণে বইটি ভীষণ রকম পাঠক মনোগ্রাহী হয়েছে এ কথা বলাই বাহুল্য।

প্রথমে বলতেই হবে বইটির প্রচ্ছদ। কালচে নীল রঙের উপর উজ্জ্বল তরবারি অথচ তারই উপর ফুলের মত ফুটে আছে একটি প্রজাপতি। একই সাথে যেন শক্তি এবং প্রেমের প্রকাশ। সত্যি বইটির প্রচ্ছদ অসম্ভব সুন্দর, একথা স্বীকার না করে উপায় নেই। পৃষ্ঠা, বাঁধাই ঝকঝকে তকতকে। পড়তে পাঠকের কোথাও কোন অসুবিধা হয় না। পৃথক পৃথক ধারার ষোলটি গল্প রয়েছে বইটিতে।

-সানা দে (ফেসবুক 19th May 2025)