by Tandra Bandopadhyay

16, Surya Sen Street (beside Puntiram Sweets)

Read More

About

14 টি পরাবাস্তব গল্পের সংকলন

তন্দ্রার সিগনেচার স্টাইলের ভয়ের বই। কোথাও কোন ভূত বা অপজীবের প্রসঙ্গ নেই কিন্তু পড়তে পড়তে পাঠকের মনে একটা দমচাপা ভয়ের অনুভূতি জাগে। সাবলীল গদ্যভাষায় লেখা গল্পগুলিতে চরিত্রেরা সময়রেখা বেয়ে অনায়াস গতিতে অতীত এবং ভবিষ্যতে পাড়ি দেয় অহরহ। অলৌকিক দৃশ্যকল্প নির্মাণ, বাস্তব অবাস্তব পরাবাস্তবের দোলাচল, রহস্যাবৃত কুয়াশাধূসর অতীন্দ্রিয় জগতের হাতছানির মাধ্যমে লেখিকা পাঠক পাঠিকাদের পৌঁছে দেন এমন এক বিন্দুতে যেখানে পৌঁছে মনে হয় আমরা সাদা চোখে আমাদের চারিপাশের যা যা দেখি সেগুলো কি সবই আসল? নাকি আমাদের ভ্রম? প্রাপ্তমনস্ক পাঠকদের উপযোগী মনস্তাত্ত্বিক ভয়ের গল্প লেখায় শরদিন্দু দৌহিত্রী তন্দ্রা এই মুহূর্তে প্রায় অপ্রতিদ্বন্দ্বী।

Reviews