by Bidisha Nath Bhowmick

16, Surya Sen Street (beside Puntiram Sweets)

Read a chapter

About

দশটি ভয়ের গল্প।

অপদৈবিক বইটির দশটি গল্পের প্রতিটি এমন ভয়ের আখ‍্যান যেগুলো বাস করে আমাদের আশেপাশেই কিন্তু সেগুলোকে সযত্নে এড়িয়ে চলাই দস্তুর। কে-ই বা মাথা ঘামাতে চায় যে মানুষগুলো হারিয়ে গেছে এমনি এমনি তাদের নিয়ে? কে-ই বা মাথা ঘামাতে চায় যে বাচ্চাগুলো রোজ পিষে যায় শক্ত হাতে তাদের নিয়ে? কিংবা যে পেডোফিলিক বাবার সন্তানের ভবিষ্যৎ নিয়ে?

কাহিনিগুলোর প্রেক্ষাপট কখনো শহর কলকাতা, কখনো গ্রামবাংলা, কখনো সুদূর অ‍্যামেরিকা। আখ‍্যানগুলি শুরু হয় নিতান্ত বাস্তব ঘটনা এবং বাস্তব সমস‍্যাকে কেন্দ্র করে। তারপর? তারপর চরিত্রেরা ঢুকে পড়ে এক অন্ধকার গোলোকধাঁধাঁয়। সেখানে ভেতরের ভয় পথ খুঁজে নিয়ে বাইরে চলে আসে আবার বাইরের ভয় ফাঁকফোকর দিয়ে গিয়ে সেঁধোয় ভেতরে। ভয় পেতে পেতে একটা সময় পাঠকের মনে প্রশ্ন উঠেই যাবে যে শেষ পর্যন্ত ভয়ের হিসাবটা না মিললে বোধহয় আমাদের কারোর মুক্তি হয় না।

Product Details

ISBN : 978-81-996279-9-4

Reviews