by Sudipta Sekhar Maji, Shabnam Dutta, Tandra Bandopadhyay

16, Surya Sen Street (beside Puntiram Sweets)

Read a chapter

About

আমাদের শহুরে জীবনে বসা বেশি চলা কম। ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোও বসে যেতে চায় তাড়াতাড়িই – সঙ্গদোষ বই নয়। ফলে বয়েস চল্লিশ পেরোতে না পেরোতে বেডসাইড টেবলে, মেডিসিন ক‍্যাবিনেটে “লাল নীল সবুজের মেলা” বসে যায়। হরেক রকমের ওষুধ আপনার সাক্ষাৎপ্রার্থী। ডাক্তারবাবু বিবিরা নিয়মিত হাঁটাচলার হাল্কা ব‍্যায়ামের এবং মেপেজুপে খাবার নিদান দেন আর সেখানেই বাঁধে গোল।

‘বাসনার সেরা বাসা রসনায়’ আমাদের কবিই বলেছেন। সেদ্ধ ভাত স‍্যুপ স‍্যালাড খেয়ে বেঁচে থাকার চেয়ে বড় দুঃখ বাঙালীর জীবনে আর কিছু হতে পারে না। কিন্তু কোনো উপায় কি নেই?

উপায় আছে, দারুণভাবেই আছে। “বুড়ো হোক শত্তুর” বইতে সেই রকমই ২০টি উপায় তথা রেসিপি রইল। প্রতিটি আপনার জিভে জল আনবে, আনবেই। প্রতিটি রেসিপির সঙ্গে বোনাস হিসেবে থাকছে একটি করে মুচমুচে গল্প, যেগুলো লিখেছেন স্বনামধন্যা লেখিকা তন্দ্রা বন্দোপাধ্যায়।

Product Details

ISBN : 978-81-995843-3-4

Reviews