
Read a chapter
About
প্রতিচ্ছায়া বইটিতে আছে একটি সম্পূর্ণ উপন্যাস ধূপছায়া, আর দুটি বড়ো গল্প – কানামাছি আর আয়নার মতো।
উত্তরবঙ্গের এক প্রান্তে একটি ছোট্ট জনপদ। আপাত দৃষ্টিতে সেখানে থাকেন দুই বোন যাদের প্রৌঢ়া বলার দিনও পার হয়ে আসছে। পেশাগত জীবনে এবং ব্যক্তিগত জীবনে চর আঘাত পাওয়া শাবরী নিজেকে সামলে নেবার আশায় সেখানে পৌঁছায় দূর সম্পর্কের আত্মীয়তার সূত্র ধরে। কিন্তু যে পৌঁছায় সে কি শাবরী? লোকচক্ষুর প্রায় আড়ালে থাকা ওই বাড়িটির বাসিন্দাদের জীবনে এত কী রহস্য আছে? ও বাড়ির মেয়ে কঙ্কা কোথায়? তার আসল পরিচয় কী? এসবের উত্তর আছে ধূপছায়া উপন্যাসে।
কানামাছি খেলায় যার চোখ বাঁধা হয় আর যার চোখ বাঁধা পড়ে তারা আসলে কারা? কারন দিতি তো তখন নিজের বিছানায় ঘুমিয়ে থাকে!
নৈঋিতির কী আদতে বেঁচে থাকার কথা ছিল? সুতোয় গেঁট কে দিয়ে দিয়েছিল? কেনই বা দিয়েছিল। কেন ওকে সবাই দেখে কিন্তু মনে রাখতে পারে না? ও কি আয়না?
Product Details
ISBN : 978-81-996279-0-1
Reviews